Advertisement

রমজান বললেন, ‘মমতাজকে ডিভোর্স দেইনি’


ঢাকা, ১৭ সেপ্টেম্বর: জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের নতুন বিয়ের খবরের সত্যতা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আজ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত মমতাজ বেগমের নতুন বিয়ে সম্পর্কে মেয়র স্বামী রমজান আলীর মন্তব্যে ভিন্ন মাত্রা যোগ হয়েছে, আভাস মিলেছে নতুন জটিলতার।
মানিকগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র মমতাজ বেগমের দ্বিতীয় স্বামী মোঃ রমজান আলী শনিবার মানিকগঞ্জের সাংবাদিকদের বলেছেন, “খবরের সত্যাসত্য সম্পর্কে পত্রিকাটিই
ভালো বলতে পারবে । মমতাজ ও ডাক্তার মঈনের বিয়ে যদি হয়েই থাকে তাহলে ‘আলহামদুলিল্লাহ’ বলতে আমার কোনো বাধা  নাই । আমি আলহামদুলিল্লাহ বলছিও। কিন্তু আমার হাতে মমতাজের পক্ষ থেকে ডিভোর্সের কোনো কাগজ কিংবা নোটিশ এখনো পৌঁছেনি। আমি নিজেও তাকে ডিভোর্স দেইনি। ভবিষ্যতে  মমতাজ যদি ডিভোর্স দেইই, তবে তার কাছে থাকা আমার মেয়েদের নিজের কাছে নিয়ে আসবো। প্রয়োজনে মেয়েদের জন্য আদালতের আশ্রয়ও নেবো।

Post a Comment

0 Comments