মোহাম্মদ শাহাব উদ্দীন:
মহেশখালীতে ছিনতাইকারির হামলায় এক জামায়াত নেতা গুরুতর ভাবে আহত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর বিকেলে উপজেলার কুতুবজোম ইউনিয়নের দৈলার পাড়া গ্রামে। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এক যুবককে গ্রেফতার করেছে। হায়দার আলীর পুত্র শামসুল আলমকে (২৮) কে জনতার সহতায় গ্রেফতার করেছে ।
জানা যায়,গতকাল বিকাল ৫ টার সময় স্থানীয় হাজ্বী ওয়াহেদ আলীর পুত্র আলহাজ্ব আলতাফ হোসেন (৬০) দৈলার পাড়া বাজার এলাকার গেলে ছিনতাইকারির কবলে পড়ে। এসময় ওই এলাকার করম আলীর পুত্র আলম শরিফের নেতৃত্বে একদল ছিনতাইকারি তার গতিরোধ করে লুটপাট চালায়। এসময় বাধাদিলে ছিনতাইকারিদের হামলায় আলতাফ হোসেন (৬০)গুরুতর আহত হয় । পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আহত আলতাফ হোসেনের অবস্থা আশংকা জনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। পরে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে স্থনীয় জনরতার সহযোগীতায় ঘটনার সাথে জড়িত এক যুবকে গ্রেফতার করেছে।

0 Comments