Advertisement

শারদীয় প্রতিমা প্রকাশনা পরিষদের সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : 
কক্সবাজার শারদীয় প্রতিমা প্রকাশনা পরিষদের এক সভা  ২১ সেপ্টেম্বর বুধবার আসন্ন শারদীয় হাসপাতাল সড়কস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় সভাপত্বি করেন পরিষদের উপদেষ্টা ডা.বাসুদেব চক্রবর্তী। আসন্ন শারদীয় দূর্গোৎসবকে সামনে রেখে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে পূঁজা সংখ্যা ‘প্রতিমা’ ম্যাগাজিনের ৮ম সংখ্যা প্রকাশ করার সিদ্ধান্ত গৃহিত হয়।সভায় কক্সবাজার শহরের হিন্দু সমপ্রদায়ের
  ঐতিহ্যবাহি ব্রাক্ষ মন্দিরের জায়গা দখলমুক্ত করা ও জেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপকি এডভোকেট রণজিৎ দাশের বিরুদ্ধে অপপ্রচার,অন্যান্য নেতৃবৃন্দের উপর হামলা,কুরুচিপূর্ণ বক্তব্য এবং আসন্ন দূর্গা পূঁজায় বাধা প্রদানের হুমকির তীব্র প্রতিবাদ জানানো হয়।সেই সাথে দোষীকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
সম্পাদক চঞ্চল দাশ গুপ্তের সঞ্চালনে সভায় শারদীয় দূর্গাপূজা ও প্রকাশনা বিষয়ক আলোচনা করেন,উপদেষ্টা ইঞ্জিনিয়ার কানন পাল,অধ্যাপক চন্দন শর্মা,ডা.নারায়ন শর্মা,অরুণ ভট্রাচার্য্য,বাবু সজল পাল,মানস দাশ গুপ্ত,কাজল পাল,বাবু দুলাল দাশ,ডা,বিকাশ দে,উত্তম দাশ,ডা.প্রসেনজিৎ ভট্রাচার্য্য দোলন।
আসন্ন শারদীয় দূর্গোৎসবে ‘প্রতিমা’ ম্যাগাজিনের ৮ম সংখ্যা প্রকাশনার জন্য পূঁজার কবিতা,প্রবন্ধ,গল্প লেখক/লেখিকা কবিদের নিকট আগামী ৭ দিনের মধ্যে নিন্ম ঠিকানায় প্রেরণ অথবা মেইল করার জন্য অনুরোধ জানানো হয়।
ঠিকানা : আলম ভিলা(১ম তলা),হাসপাতাল সড়ক,কক্সবাজার।ই-মেইল : chanchalcox@gmail.com

Post a Comment

0 Comments