Advertisement

কক্সবাজারে জামায়াত শিবিরের ৮ নেতা আটক

২১ সেপ্টেম্বর, কক্সবাজার : কক্সবাজার শহরে পুলিশ অভিযান চালিয়ে জামায়াত ও শিবিরের আট নেতাকে আটক করেছে। বুধবার সকালে কক্সবাজার শহরের কলাতলী, লাইট হাউস, বিডিআর ক্যাম্প ও মোহাজের পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-  টুটুল (২২), আইয়ুব (২০), তারেক (২৫), আব্দুল কাদের (৩০), রফিক (৩৫), আজম খান (২০), আব্দুস সবুর (২৪), ওমর ফারুক (২৫)। এরা সকলেই শহরের বিভিন্ন ইউনিটে জামায়াত ও শিবিরের দায়িত্বপ্রাপ্ত নেতা।
কক্সবাজার সদর থানার ওসি বদরুল আলম তালুকদার জানান, বৃহস্পতিবার হরতালকে টার্গেট করে বিভিন্ন স্থানে জমায়েত হয়ে নৈরাজ্য সৃষ্টি কালে এসব জামায়াত ও শিবির নেতাকে আটক করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে বলে তিনি জানান।
পিটিবি নিউজ

Post a Comment

0 Comments