Advertisement

রামুর উন্নয়নে বাধাঁ সৃষ্টি ও ষড়যন্ত্রকারীদের প্রতিহত করুন - সোহেল সরওয়ার কাজল

নীতিশ বড়য়া.রামু:
রামুর বাকঁখালী নদীর উপর অতিক্যাবিবি ঘাট এলাকায় নির্মিতব্য ব্রীজ নির্মানে বাধাঁ সৃষ্টির যড়যন্ত্রের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল বলেছেন, যারা রামুর উন্নয়ন ও জনসাধারনের ভাগ্য নিয়ে চিনিমিনি করে বিভিন্ন কাজে বাধাঁ সৃষ্টি করছে,তাদের
 সকল ষড়যন্ত্র উপেক্ষা করে শীঘ্রই সরকার নির্ধারিত অতিক্যাবিবির ঘাটে বাকঁখালী নদীর উপর ব্রীজ নির্মান কাজ শুরু হবে।  তিনি ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহবান জানিয়ে তিনি বলেন রামু-মরিচ্যা সড়ক সংযুক্ত অতিক্যাবিবি ঘাটে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ব্রীজের মাধ্যমে রামু উপজেলা  সদরের সাথে রাজারকুল, কাউয়ারখোপ, পার্বত্য নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ির সেতুবন্ধন রচিত হবে। সে সাথে ব্যবসা,বানিজ্যের দ্বারা উম্মোচিত হবে। 
গত ১৭ সেপ্টেম্বর রাত ৯ টায় রামু পূর্ব রাজারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হানিফ বিন নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রামু আওয়ামীলীগ সাধারন সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম মন্ডল, রামু যুবলীগ সভাপতি রিয়াজউল আলম, শিক্ষক পরিতোষ চক্রবর্তী বাবুল, আওয়ামীলীগ নেতা আলী হোসেন মেম্বার, ফরিদুল আলম মেম্বার, হাকিম আলী, সুখেন্দু বড়–য়া, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শেখ জুনায়েদ বিপ্লব, নুরুল হক চৌধুরী, স্বপন বড়–য়া মেম্বার, সাইফুল ইসলাম মেম্বার, শিক্ষক আব্দুল জলিল, শিক্ষক রমিজ আহমদ, পোষ্ট মাষ্টার নুর আহমদ, মমতাজ আহমদ, কাশেম মেম্বার, মুফিজুর রহমান মেম্বার, মোঃ হোসেন মেম্বার, মহিলা মেম্বার রূমা আক্তার, সিরাজুল হক, তারেক আজিজ, ওসমান গনি, জসিম উদ্দিন প্রমুখ।
সভা পরিচালনা করেন মুন্সী আব্দুর রহিম। সভায় পূর্ব রাজারকুল, পূর্ব দ্বীপ ফতেখাঁরকুল, কাউয়ারখোপ, মনিরঝিল, নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি এলাকার বিপুল সংখ্যক জনগন উপস্থিত ছিলেন।

ছবি ঃ রামুতে নির্মিতব্য ব্রীজ নির্মানে বাঁধা সৃষ্টি ও ষড়যন্ত্রের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।

Post a Comment

0 Comments