Advertisement

শহরতলীর লিংক রোডে সন্ত্রাসী হামলায় আহত-১

মহসীন শেখ(১৩ সেপ্টেম্বর ১১): কক্সবাজার শহরতলীর লিংক রোডে পাওনা টাকা চাইতে গিয়ে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে তরুণ ব্যবসায়ী জাবেদ। সে রামুর চেইন্দার কাইম্মার ঘোনার মোক্তার আহাম্মদ মেম্বারের পূত্র। হামলায় সন্ত্রাসীরা তার কাছ থেকে নগদ ১ লক্ষ টাকা ও মোবাইল হাতিয়ে
 নিয়েছে। তাকে আহতবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টায় ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহর থেকে বাড়িতে যাবার সময় লিংকরোড় এলাকার লিয়াকত মার্কেটের সামনে পৌছলে স্থানীয় আব্দুস সাত্তার তার স্বশস্ত্র দলবল নিয়ে প্রাইভেট কারের গতিরোধ করে জাবেদের উপর হামলা চালায়। ওসময় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত জাবেদের কাছ থেকে নগদ ১ লক্ষ টাকা ও একটি মূল্যবান মোবাইল সেট হাতিয়ে নেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। 

আহত জাবেদ ইকবাল জানায়, বীমা কর্মকর্তা স্থানীয় আব্দুস সাত্তার আনছারীর কাছ থেকে পাওনা ৬ লক্ষ টাকা চাইতে যায়। ও সময় আনছারীর নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার উপর হামলা চালায়। ওই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

Post a Comment

0 Comments