উখিয়ার মরিচ্যা বাজার এলাকা থেকে গত সোমবার র্যাব, পুলিশ, বিজিবি ও বনবিভাগ অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার অবৈধ ফার্ণিচার উদ্ধার করলে ও গতকাল রাতে উদ্ধারকৃত প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল বনবিভাগের কতিপয় কর্মচারীদের সহযোগিতায় চুরি করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, উদ্ধারকৃত ফার্ণিচার গুলো পাহারা দেয়ার জন্য বনবিভাগ কয়েকজন ভিলেজারকে দায়িত্ব দিয়েছিলেন। তাদের সহযোগিতায় উল্লেখিত পরিমান ফার্ণিচার চুরি হয়েছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানান। এব্যাপারে উখিয়া রেঞ্জের দায়িত্বরত সহকারী বন সংরক্ষক বশিরউল আল মামুন বলেন, তিনি ফার্ণিচার চুরির ঘটনায় কিছুই জানে না। অভিযোগ উঠেছে ফার্ণিচার ব্যবসায়ীরা মাসিক মাসোহারা দিয়ে বনবিভাগকে তাদের ব্যবসা চালিয়ে যেত। গতমাসে বন কর্মকর্তাদের মাসিক চাঁদা দিতে দেরি হওয়ায় এ অভিযান পরিচালনা করে অবৈধ ফার্ণিচার ব্যবসায়ীদের ক্ষতি করেছে বলে মরিচ্যা বাজারের এক ফার্ণিচার ব্যবসায়ী জানিয়েছে।

0 Comments