Advertisement

মহেশখালীর কালারমারছড়ায় ফের দুগ্রুপের বন্দুক যুদ্ধ : আহত-১০, পরিস্থিতি থমথমে

আবদুর রাজ্জাক,মহেশখালী:
দীর্ঘ দিনের বিবদমান দু’গ্রুপের অব্যাহত গোলাগুলিতে ফের উত্তপ্ত হয়েছে উঠেছে সন্ত্রাসের জনপদ খ্যাত কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া। গত কয়েকদিন ধরে উভয় গ্রুপের দফায় দফায় বন্দুকযুদ্ধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনায় কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি ও ফকিরাঘোনা এলাকা  রণক্ষেত্রে পরিণত হয়েছে।  এতে করে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে এলাকা থেকে পালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার একমাত্র ক্রাইমজোন হিসেবে খ্যাত কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি ও ফকিরাঘোনা এলাকার খলিল গ্রুপ ও কাসেম গ্রুপের মধ্যে  চিংড়ি ঘের আধিপত্ত্য বিস্তার নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আঁধারঘোনা ও নোনাছড়ি এলাকায় দু’ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছে। আহতরা সবাই একাধিক মামলার আসামী হওয়ায় তারা বিভিন্ন হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ও কালারমারছড়া পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। ঘটনার সত্যতা স্বীকার করে মহেশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, এলাকায় আধিপথ্য বিস্তারের লড়াইয়ে বিবদমান দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উদ্ভূত পরিস্থিতি এড়াতে সেখোনে অতিরিক্ত পুলিশ মোতায়েম করা হয়েছে এবং পুলিশ টহল জোরদার করা হয়েছে।

Post a Comment

0 Comments