Advertisement

সোনারপাড়াস্থ ডেইলপাড়ায় সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৪জন আহত

বার্তা পরিবেশক:
উখিয়া সোনারপাড়াস্থ  ডেইলপাড়ায়  সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৪জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। 
আহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর সকাল ৭টায় একই এলাকার সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান মোহাম্মদ হোছন কালুর পুত্র আবু তাহের (৩৮), ছৈয়দ হোছনের পুত্র রফিক উল্লাহ (৩০), মতিউর রহমানের পুত্র আবু তাহের (৩৭), রহমত উল্লাহ’র
 (৩০) নেতৃত্বে একদল সন্ত্রাসী লাটিয়াল বাহিনী পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। সূত্রে আরো জানা যায়, ডেইল পাড়ার এরশাদুল হকের মালিকানাধীন বাগানে অস্ত্র সস্ত্র সজ্জিত হয়ে সুপারী, নারিকেল বাগানের বিভিন্ন ফলজ চারা কেটে ফেলার সময় তার স্ত্রী মিনু আরা বেগম (৩০) বাধা দিতে গেলে সন্ত্রাসীরা মিনু আরা বেগমকে লম্বা কিরিচ, ছুরি, লাঠি দিয়ে এলোপাতাড়ী কোপায়। এ সময় তার কোলে থাকা দুই বছরের শিশু শাহরিয়াকে সন্ত্রাসী কেড়ে নিয়ে অন্যত্র ছুড়ে ফেলে দেয়। অন্য দুই শিশু শিমু (৪) ও তাবুচ্ছুম (৮) কে সন্ত্রীরা বেদম প্রহার করে গুরুতর আহত করে। এ ঘটনায় মিনু আরা জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর এলাকার লোকজন মুর্মূষু অবস্থায় আহতদের উখিয়া হাসপাতালে নিয়ে আসে। আহতদের অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের জেলা সদর হাসপাতালে প্রেরন করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আহত মিনু আরা এবং তার সন্তানদের অবস্থা আশংকাজনক বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে আহত পরিবার সূত্রে জানা গেছে।

Post a Comment

0 Comments