Advertisement

কক্সবাজারে ভুল চিকিৎসায় গৃহবধুর মৃত্যু

মহসীন শেখ(১৩ সেপ্টেম্বর ১১):কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমা(৩৮) নামের ২ সন্তানের জননীর মৃত্যু ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি পর্যটন হোটেল শৈবালের সাগরিকা রেস্তোরার ম্যানেজার মাসুদ খানের স্ত্রী। কর্তব্যরত চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসায় ওই গৃহবধুর মৃত্যু ঘটেছে বলে
 অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করলে হাসপাতাল সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। হাসপাতালের অধিকাংশ চিকিৎসক ও কর্মচারীরা কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার দুপুর ১টায় শহরের ফুয়াদ আল খতিব হাসপাতালে ঘটে এ ঘটনাটি। 
নিহতের স্বামী মাসুদ খান ও পূত্র রনি খান জানান, মঙ্গলবার ভোররাত ৪ টার দিকে গৃহবধু নাজমার মাথা ব্যথা শুরু হয়। ওসময় তাকে নিয়ে যাওয়া হয় ফুয়াদ আল খতিব হাসপাতালে। দায়িত্বরত চিকিৎসকরা দীর্ঘ সময় ধরে তাকে নানা অজুহাতে ফেলে রাখে বিনা চিকিৎসায়। কিছুক্ষণ পর কোন পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ব্যথা ও ঘুমের ইনজেকশান পুষ করে দেয় বলে জানা গেছে। দুপুর ১২টার পর দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু ঘটে। পরে তাকে শহরের বাহারছড়াস্থ পুলিশ সুপারের বাস ভবনের সম্মূখস্থ জনৈক মনজুরের ভাড়া বাসায় নিয়ে আসা হলে বিকাল ৬ টার দিকে বাহারছড়াস্থ গোল চত্বর মাঠ প্রাঙ্গনে প্রথম নামাজে যানাজা শেষে নিহত নাজমার লাশটি নিজ গ্রাম সিরাজ গঞ্জ জেলার উল্লা পাড়ায় নিয়ে যাওয়া হয়। নিহতে বড় পূত্র রনি খান বর্তমানে কক্সবাজার সরকারী কলেজে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে অনার্স ৪র্থ বর্ষে এবং কনিষ্ঠ পূত্র সানি খান একই কলেজে হিসাব বিজ্ঞান ১ম বর্ষে অধ্যয়নরত। অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পর্যটন কর্পোরেশন কক্সবাজারের কর্মকর্তা-কর্মচারী ও বাহারছড়া এলাকাবাসী। 

উল্লেখ্য, ফুয়াদ আল খতিব হাসপাতালে ভুল চিকিৎসার কারণে ১মাস পূর্বে শহরের দক্ষিণ বাহারছড়ার রফিক নামের এক কলেজ ছাত্রে মৃত্যু ঘটে, এর কিছুদিন পূর্বে মধ্যম বাহারছড়ার এক শিশুর মৃত্যু হয়। এভাবে বহু মানুষ ভূল চিকিৎসার কারণে ওই হাসপাতালে হয়েছে।

Post a Comment

0 Comments