Advertisement

স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দাবিতে কর্মসূচি পালিত

বার্তা পরিবেশক:
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা, সারাদেশে সড়ক সংস্কার ও যোগাযোগ মন্ত্রীর পদত্যাগ সহ ৭ দফা দাবিতে সারাদেশের ন্যায় কক্সবাজারেও পালিত হয়েছে প্রতিবাদ অবস্থান কর্মসূচি। ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতা কক্সবাজারের উদ্যোগে প্রধান সকড়স্থ পুরাতন শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত আয়োজিত কর্মসূচিতে বক্তরা বলেন, সারা দেশে জলে-স্থলে ছড়িয়ে ছিটিয়ে আছে লাখ লাখ মরণফাঁদ। এ ফাঁদে
 দেশে প্রতিদিন গড়ে ৫০ জনেরও বেশি মানুষ মারা যাচ্ছে। এ মত্যু থেকে রেহাই চাই সাধারণ মানুষ। এসব অস্বাভাবিক মৃত্যুর দায় সরকার ও রাষ্ট্রর নিতে হবে। এসব অস্বাভাবিক মৃত্যুর পেছনে সড়ক ও নৌ পরিবহন খাতের চরম দুর্নীতি, অব্যবস্থাপনা, যোগাযোগ খাতের নৈরাজ্য এবং রাষ্ট্রের দুঃখজনক নিরবতাই দায়ী। তাই ব্যর্থ যোগাযোগ ও নৌ মন্ত্রীর পদত্যাগ, পরিবহন খাতের দুর্নীতি ও অব্যস্থাপনা রোধ, অবৈধ লাইসেন্স প্রাপ্তি প্রক্রিয়া বন্ধ, সড়কে বিশৃঙ্খলা রোধ, সড়ক-নৌ ও রেল পথের প্রশাসনিক কাঠামোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সরকার কর্তৃক সকল অস্বাভাবিক মৃত্যুর দায় স্বীকার এবং রাষ্ট্র কর্তৃক জনগণের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা প্রদানের দাবি জানানো হয়। 

কক্সবাজারের সমন্বয়ক কমিটির পক্ষে যুবনেতা সাইফুদ্দীন আহমদ মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সভাপতি কমরেড দীলিপ দাশ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাংবাদিক ও সাহিত্যিক বিশ্বজিত সেন বাচ্চু, কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর আকতার কামাল, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অনিল দত্ত, হেমন্তিকার সাবেক পরিচালক সম্বুনাথ চক্রবর্তী, যুবনেতা করিম উল্লাহ, ইলিয়াস মো. বেঙ্গল, জেলা ছাত্রইউনিয়নের সভাপতি মো. রিদুয়ান আলী, সাংবাদিক রাশেদুল মজিদ, বলরাম দাশ অনুপম, উদীচীর সদস্য হিল্লোল দাশ, কাঞ্চন সরকার প্রমুখ। 

সমন্বয়ক কমিটির শংকর বড়ুয়া রুমি, নুপা আলম ও সৌরভ দেব এর পরিচালনায় কর্মসূচি বিশিষ্টজনদের মধ্যে জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি ও প্রাবন্ধিক এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর, প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, ফজলুল কাদের চৌধুরী, রাজনীতিক এডভোকেট নাছির উদ্দিন, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মহিউদ্দিন সহ বিভিন্ন সংগঠণের নেতৃবৃন্দ সংহিত প্রকাশ করে উপস্থিত ছিলেন। 

Post a Comment

0 Comments