ওবাইদুল হক আবু চৌধুরী,উখিয়া:
উখিয়া উপজেলায় সদ্য প্রতিষ্ঠিত নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বি এম স্কুল এন্ড কলেজের উদ্যোগে রাজাপালং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাংঙ্গীর কবির চৌধুরীকে এক সংবর্ধনা দেওয়া হয়েছে।কলেজ মিলনায়তনে এক মত বিনিময় সভা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মিলন বড়য়ার সভাপত্বি অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বি এম স্কুল এন্ড কলেজের আজীবন দাতা ও বিশিষ্ট সমাজ সেবক তরুন আওয়ামীলীগ নেতা জাহাংঙ্গীর কবির চৌধুরী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উখিয়া থানার অধিকারী ওসি নিয়াজ মোহাম্মদ,মহেশখালী উপজেলার পলি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মজিবর রহমান,উখিয়া বঙ্গমাতা মহিলা কলেজের ভারপাপ্ত অধ্যক্ষ কাজী সাহাব উদ্দিন।এসময় প্রধান অতিথি জাহাংঙ্গীর কবির চৌধুরী বলেন,আমার মরহুম পিতা নুরুল ইসলাম চৌধুরী নারী শিক্ষায় পিছিয়ে পড়া উখিয়া উপজেলাকে মৃত্যুর আগে বঙ্গমাতা মুজিব মহিলা কলেজ প্রতিষ্টা কওে এলাকায় নারী শিক্ষার গন জাগরন সৃষ্টি করে।আমার পিতার মৃত্যুর পর কারিগরি শিক্ষা থেকে পিছিয়ে পড়া উপজেলাতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কারিগরি স্কুল এন্ড কলেজ প্রতিষ্টা করি।এলাকার শিক্ষা বি¯তারের ব্যাপারে আমার পিতার মত আমরাও আন্তরিকতার সহিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে পৃষ্টপোষকতা দিয়ে সহযোগিতা করে যাচ্ছি।আপনাদের সহযোগিতায় নব প্রতিষ্টিত কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।এ সময় বক্তব্য রাখেন ,জাহাংঙ্গীর কবির চৌধুরী,থানার ওসি নিয়াজ মোহাম্মদ,অধ্যক্ষ মজিবুর রহমান,অধ্যক্ষ কাজী শাহাব উদ্দিন,অধ্যাপক হেলাল উদ্দিন চৌধুরী,অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী,অধ্যাপক নুরুল আমিন ভুট্টো,অধ্যাপিকা তাহমিনা খানম,অধ্যাপিকা ছন্দা চৌধুরী,উখিয়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা হারুনুর রশিদ।সভা পরিচালনা করেন যুবলীগ নেতা এডভোকেট এটিএম রশিদ। উল্লেখ্য যে, উখিয়া-টেকনাফের মানব দরদী সংসদ সদস্য আবদুর রহমান বদির পৃষ্টপোষকতায় কলেজ প্রতিষ্টা করা হয়।

0 Comments