সোয়েব সাঈদ, রামু:
সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চারদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন, রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব মুরাপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে বেলাল উদ্দিন (৩৩)। গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা মাদ্রাসা গেইট এলাকায় চট্টগ্রাম অভিমুখি সৌদিয়া চেয়ারকোচের ধাক্কায় তিনি আহত হন। ওই দিন তাকে মুমূর্ষ অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। দুই সন্তানের জনক হতদরিদ্র বেলাল উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল দশটায় জোয়ারিয়ানালা পূর্ব পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে বেলাল উদ্দিনের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জোয়ারিয়ানালা ইউপি সদস্য একেরামুল হক বাবুল জানান, দূর্ঘটনার দিন এলাকার লোকজন নিজেদের অর্থে তার চিকিৎসার দায়িত্ব নেন। তিনি আরো জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, বেলাল উদ্দিন। তার অকাল মৃত্যুর কারনে পরিবারের সদস্যদের র্দূর্বিষহ পরিস্থিতির শিকার হতে হবে। এজন্য তিনি সড়ক দূর্ঘটনায় নিহত হতদরিদ্র বেলার উদ্দিনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেয়ার জন্য বিত্তবান ব্যক্তিদের অনুরোধ জানিয়েছেন।

0 Comments