মোঃ মিজানুর রহমান আজাদ:
সাতকানিয়া উপজেলায় রহস্যজনক মৃত্যুর শিকার ইসলামপুরের এক ব্যক্তির লাশ ২দিন যাবৎ চমেক হাসপাতাল মর্গে পড়ে থাকাতে ওই ব্যক্তির মৃত্যুর কারণ নিয়ে রহস্যের ধুম্রজাল সৃষ্টি হয়েছে। শ্বাশুর পক্ষ এ ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার করলেও মৃত্যুর প্রকৃত রহস্য কি তা ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছেনা বলে নিহতের ভাই জানান। উল্লেখ্য কক্সবাজর সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বামন কাটা গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র মোহাম্মদ হোসেন (৩৮) বিগত ১৫/১৬বছর পূর্বে দক্ষিণ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ছদাহ ইউনিয়নের সিন্ধুইপ্যা পাড়া গ্রামে আমির হামজার কন্যা আমিনাকে বিয়ে করে মৃত্যুর পূর্ব পর্যন্ত ঘর জামাই হিসাবে বসবাস করে আসছিল সাতকানিয়ায়। দাম্পত্য জীবনে তার তিন কন্যা ও দুই পত্র সন্তানের জন্ম হয়। নিহতের ভাই জানান,১১ সেপ্টেম্বর রাতে তারা শ্বশুর পক্ষের লোকজন মারফত সংবাদ পাই তাদের ভাই বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালায় এবং পরে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয় বলে জানান। সে থেকে গতকাল ১৩ সেপ্টেম্বর রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পড়ে থাকলেও এখনো পর্যন্ত তার ময়না তদন্ত সম্পন্ন না করায় মৃত্যুর রহস্য নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। নিহতের ভাই এ প্রতিবেদককে জানান,গতকাল রিপোর্ট লিখার সময় ময়না তদন্ত সম্পন্নের প্রস্তুতি চলছিল এবং এর রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

0 Comments