মোঃ রেজাউল করিম,ঈদগাঁও:
ককসবাজারের ঈদগাঁও বাসষ্টেশনের লাল ব্রীজের উত্তর পার্শ্বে মহাসড়কে চেয়ার কোচের ধাক্কায় গুরুত আহত হয়েছে এক শিশু। ১৩ সেপ্টেম্বর বিকেল ৩টায় মহাসড়কে এ দূর্ঘটনার শিকার হন। আহত শিশুটি দক্ষিণ খোদাইবাড়ীর মৌলভী ফোরকান আহমদের শিশু কন্যা ইশা মনি (৫)। প্রত্যক্ষদর্শীদের মতে স্কুল থেকে ফেরার পথে ইশা মনি এ দূর্ঘটনায় পতিত হয়। চট্টগ্রামমূখী সৌদিয়া চেয়ারকোচটি স্ব জোরে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গাড়িটি আটকালে ঈদগাঁও সৌদিয়া কাউন্টারের ব্যবস্থাপক বশির মেম্বারের মধ্যস্থতায় ছেড়ে দেওয়া হয়। আহত শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটি ঈদগাঁও এ এম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের নার্সারীর ছাত্রী বলে জানা যায়।

0 Comments