Advertisement

উখিয়ায় নাশকতা সন্দেহে ২ জামায়াত নেতা আটক

দীপন বিশ্বাস,উখিয়া:
উখিয়ায় নাশকতা সৃষ্টির আশংকায় থানা পুলিশ জামায়াতের ২কর্মীকে ৫৪ধারায় আটক করেছে। আটককৃতরা হলেন,মো:ইউনুছ (২৪) ও মো:ছৈয়দ হোছাইন মামুন (৪২)। তৎমধ্যে মো:ইউনুছকে আদালতে প্রেরণ করা হলেও অপরজন সরকারী কর্মচারী হওয়ায় প্রাথমিক তদন্তে প্রমাণিত না হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে।


উখিয়ায় বিজিবি’র অভিযানে নৌকা,সার,চাউল সহ পন্য আটক

উখিয়ায় পালংখালী ও বালুখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১টি নৌকা,২বস্তা সার,১৮বস্তা চাউল সহ অন্যান্য পন্য সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় সীমান্তের বিভিন্ন  পয়েন্টে অভিযান চালিয়ে এসব পন্য আটক করা হয়।   

উখিয়ায় মদ সহ আটক ১

উখিয়া কমিউনিটি পুলিশের সদস্য নুর আলম ও মাহবুবের নেতৃত্বে একদল জনতা রামুর দাঁিড়য়ার দিঘী এলাকার গোলাম বারীর ছেলে নুরুল ইসলামকে ৩০ লিটার দেশীয় তৈরী মদ সহ আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭ টায় উখিয়ার হলদিয়া পালং এলাকায় এ ঘটনা ঘটে।

Post a Comment

0 Comments