Advertisement

খুটাখালীতে গাভী চুরি: ঈদকে সামনে রেখে সক্রিয় চোরের দল

আনোয়ার হোছাইন,সদর:
চকরিয়া উপজেলার খুটাখালীতে একই রাতে ফ্লিমী ষ্টাইলে ২ গাভী চুরির ঘটনায় এলাকায় চোর আতংক দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে ১৭ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপাড়া গ্রামে। জানা যায়,ইউনিয়নের বর্ণিত গ্রামের আবু বকর প্রকাশ বিলাই আবু বকরের পরিবারের সদস্যরা প্রতিদিনের ন্যায় রাতে ঘুমিয়ে পড়ে। অঝোরধারে নামা বৃষ্টির সুযোগে চোরের দল ফ্লিমী ষ্টাইলে গাড়ীর মাধ্যমে গোয়ালঘরে থাকা প্রায় অর্ধ লক্ষ টাকা মুল্যের ২টি গাভী চুরি করে নিয়ে যায়। পরিবারের সদস্যরা ভোরে ঘুম থেকে জেগে দেখতে পায় গোয়ালঘরে গরু নেই এবং বাড়ীর পার্শ্ববর্তী রাস্তায় গাড়ীর অবস্থানের চিহ্ন দেখতে পায়। এলাকাবাসীর ধারনা চুরির কাজে গাড়ী ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য বিগত বছর দেড়েক পূর্বে ও ওই বাড়ীর পার্শ্ববর্তী আবদুল হাকিম ও হাজী ছাবের আহমদের বাড়ী থেকে গাড়ী সহকারে পৃথক ঘটনায় ৫টি গরু রাতে চুরি করে নিয়ে গেলেও অদ্যবধি সংঘবদ্ধ চোরের দলকে চিহ্নিত করতে পারেনি। সচেতন এলাকারবাসীর ধারণা একই এলাকায় একই ষ্টাইলে একের পর এক চুরির ঘটনাতে এলাকার প্রভাবশালী কোন ব্যক্তির হাত থাকতে পারে। এদিকে আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে চোরের দল আগাম সক্রিয় হয়ে উঠাতে এলাকায় চোর আতংক বিরাজ করছে।

Post a Comment

0 Comments