Advertisement

ঈদগাঁও থেকে মহেশখালী থানার নারী নির্যাতন মামলার আসামী আটক

মোঃ রেজাউল করিম,ঈদগাঁও:
ঈদগাঁও বাসষ্টেশন থেকে মহেশখালী থানার নারী নির্যাতন মামলার আসামী আটক হয়েছে। স্থানীয় তদন্ত কেন্দ্রের পুলিশ আটকের সত্যতা স্বীকার করেছেন। আটককৃত সাইফুল হক (৩৪) মহেশখালী পুঁটিবিলা ইউনিয়নের রওশন আলীর পুত্র। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মহেশখালী থানায় দায়েরকৃত তার মামলার ওয়ারেন্ট নং-১৩৯/১৫। থানা সূত্র জানায়,আটককৃত যুবকের বিরুদ্ধে তার সদ্য বিবাহিতা স্ত্রী উম্মে হাবিবাকে ২ লাখ টাকা যৌতুকের দাবীতে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলার প্রচেষ্টার অভিযোগ রয়েছে। তার স্ত্রী ঈদগাঁও মধ্যম মাইজ পাড়ার ছব্বির আহমদের কন্যা।

Post a Comment

0 Comments