মোঃ রেজাউল করিম,ঈদগাঁও:
ককসবাজারের ঈদগাঁওতে বেপরোয়া বন্য হাতির পালের উপদ্রব আবারো বৃদ্ধি পেয়েছে। কৃষকরা পড়েছেন দুঃচিন্তায়। প্রাপ্ত তথ্যে জানা যায়, ১৫/১৬ টির একটি হাতির পাল ঈদগাঁও উত্তর ভাদীতলা কলনছি এলাকার ১৫/১৬ কানি জমির ধান তছনছ ও নষ্ট করে ফেলেছে। পাকার উপক্রম ৫/৬ কানি জমির ধান সম্পূর্ণ খেয়ে সাবাড় করেছে। পার্শ্ববর্তী ভোমরিয়াঘোনা রেঞ্জের চ্যাম্পল বাগান থেকে গভীর রাতে হাতির পালটি ধান্য জমিতে এসে তছনছ চালায়। হাতির অব্যাহত উপদ্রবে অতিষ্ট হয়ে উঠেছেন স্থানীয় কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রয়েছেন কবির আহমদ,মৌলভী মনজুর, এজাহার ফকির,মোস্তাক ড্রাইভার,নুরুল আলম,আখতারুজ্জামান,মোবারক আহমদ প্রমুখ। স্থানীয় সূত্র ও বন সচেতনরা জানান, নির্বিচারে বনাঞ্চলের কাঠ কাটার ফলে হাতির চারণ এক প্রকার নষ্ট হয়ে গেছে। এ কারণে খাদ্যের অন্বেষণে হাতির দল বার বার লোকালয়ে চলে এসে তান্ডবলীলা চালায়।

0 Comments