Advertisement

বাইশারী বাজারের বেহাল অবস্থা: দেখার কেউ নেই

শাহজালাল শাহেদ: চকরিয়ায় অভিযান চালিয়ে ৩৮৮পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।  ১৮সেপ্টেম্বর রোববার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশের এস.আই আবদুল আলীম’র নেতৃত্বে একদল পুলিশ চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনাল এলাকার বিছমিল্লাহ ষ্টোরের পাশ থেকে
 অর্ধলক্ষাধিক টাকার ৩৮৮পিচ ইয়াবাসহ জিয়াউল হক প্রকাশ জিয়া (৩০) নামের এক যুবককে আটক করে। আটককৃত যুবক টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মৃত কবির আহমদের পুত্র বলে জানা গেছে। এদিকে সাংবাদিকদের চকরিয়া থানার ওসি মোঃ ফরহাদ ৩৮৮ পিচ ইয়াবাসহ এক যুবককে আটকের সত্যতা নিশ্চিত করেন।

Post a Comment

0 Comments