Advertisement

বাইশারী বাজারের বেহাল অবস্থা: দেখার কেউ নেই

মো.আবুল বশর নয়ন:
নাইক্ষ্যংছড়ি উপজেলার বৃহত্তর বাইশারী বাজারের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। প্রাচীন ও গুরুত্বপূর্ণ এ বাজারটি বর্তমানে কেউই নেই বললে চলে। বান্দরবান জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা বাইশারী রাবার শিল্প নগরী হিসাবে খ্যাত। কিন্তু পার্বত্য জনপদের অবহেলিত এই বাইশারী। শিক্ষা, দিক্ষা ও উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে। অথচ এই বাইশারী থেকে প্রতি মাসে সরকার পাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব। কিন্তু স্বাধীনতার ৪০ বছরেও বিদ্যুতের মুখ দেখেনি বাইশারী বাসী। মাত্র দশ
 গজের ভিতর পার্শ্ববর্তী উপজেলা ঈদগড়ে বিদ্যুতের আলো ঝিলিমিলি করলেও বাইশারীর ২৫ হাজার মানুষ তা থেকে বঞ্চিত। এছাড়াও বাইশারীর জনসাধারণের একমাত্র প্রাণকেন্দ্র বাইশারী বাজার তাও বেহাল দশায় পরিণত। মাত্র কয়েকখানা মান্ধাতা আমলের টিন সেট ঘর দিয়ে চলছে বাইশারী বাজার। জেলা পরিষদ বাজার ফান্ডের দায়িত্বরত কর্মকর্তাদের কোন ধরণের নজর নেই এ বাজারটির দিকে। সরেজমিনে গিয়ে বাজার ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, বিশাল এ বাজারে মাত্র একজন সুইপার দিয়ে বাজার পরিষ্কার রাখা কষ্ট সাধ্য ব্যাপার। প্রায় ৩শ’র অধিক দোকান ছাড়াও প্রতিদিন বিকালে হাট এবং সপ্তাহে ২দিন বড় হাট বসে। তাই বাজারের আশ-পাশ এলাকা ছাড়াও বাজারের প্রধান সড়ক খানা-খন্দকে ভরা, দোকানের সামনে যত্রতত্র ময়লা আবর্জনার স্তোপ করে রেখেছে ব্যবসায়ীরা। এছাড়াও বাজারের ড্রেইনের উপর দোকান ঘর নির্মাণ, টিন সেটের ভিতর ঝুপড়ি দোকান এবং চলাচলের রাস্তায় অবৈধ দোকান নির্মান করে বাজারের জায়গার কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন বলে জানালেন বাইশারী বাজারের সভাপতি মাহবুবুল করিম। তিনি  এসব অবৈধ স্থাপনা জুপড়ি দোকানদারের বিরুদ্ধে জেলা পরিষদ, বাজার ফান্ড প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন। এ বিষয়ে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করবেন বলে এই প্রতিবেদককে জানান। 
সরেজমিনে বাইশারী বাজারে গিয়ে একাধিক ব্যবসায়ী ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, মান্ধাতা আমলের পুরানো কয়েকখানা টিন সেট দিয়ে চলছে পার্বত্য জনপদের জনবহুল এলাকা বাইশারী বাজার। এরই মধ্যে টিন সেট গুলো কাচাঁ তরিতরকারী ব্যবসায়ী ও অস্থায়ী ব্যবসায়ীরা দখল করে নিয়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টি হওয়ার সাথে সাথে ক্রেতাদের মাথাগুজানোর ঠাই পাওয়া যায়না। তাছাড়া মাছ, মাংশ বিক্রির জন্য নির্ধারিত কোন সেড না থাকায় খোলা বাজারের মসজিদের সামনে মাছ বিক্রি করায় মুসল্লীদের দুর্গন্ধে নামায আদায় করা মুশকিল। তাই বাইশারী বাজারের শত শত ব্যবসায়ী ও ক্রেতাগণ জেলা পরিষদ ও বাজার ফান্ডের হস্তক্ষেপ কামনা করছেন।

Post a Comment

0 Comments