Advertisement

মহেশখালীতে র‌্যাব-ডাকাত বন্দুকযুদ্ধে ১ ডাকাত নিহত ॥ আটক ৭, অস্ত্র উদ্ধার

সরওয়ার আজম মানিক:
কক্সবাজারের মহেশখালী উপজেলায় র‌্যাব ও ডাকাতের মধ্যে বন্দুক যুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। আটক হয়েছে আরো ৭ ডাকাত। এসময় অস্ত্র, গুলি ও ৩৮ টি খালি
 খোসা উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের পশ্চিম নোনাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 
চট্টগ্রামস্থ র‌্যাব-৭ এর কর্মকর্তা মেজর আলী আশফাক শামী জানান, ডাকাতদের দুটি গ্রুপ অস্ত্র বিনিময়ের জন্য বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে হেড কোয়াটারের নির্দেশে এএসপি জাহিদ নিজেই মহেশখালী উপজেলার কালারমারছড়ার পশ্চিম নোনাছড়ি এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাতরা গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। ফলে শুরু হয় র‌্যাব ডাকাত বন্দুকযুদ্ধ। চলে প্রায় ২ ঘন্টা। এসময় ঘটনাস্থলেই চকরিয়ার বদরখালী ২ নং ব্লকের মৃত আমজু মিয়ার পুত্র শাহেদ নিহত হয়। 
স্থানীয় সূত্রে জানা যায়, ধারাবাহিক সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত হচ্ছে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নে। গত রোববার দু’সন্ত্রাসী বাহিনীর বন্দুক যুদ্ধ, ৩টি ডাকাতির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত: ১৫ জন। যার প্রেক্ষিতে রোববার রাত থেকে র‌্যাব-পুলিশের একটি দল কালারমারছড়ায় অবস্থান নেয়। সোমবার সকাল ৯ টায় নোনাছড়িতে র‌্যাব কে লক্ষ্য করে ডাকাতরা গুলিবর্ষণ করলে তারাও পাল্টা গুলিবষর্ণ করে। এতে ঘটনাস্থলে নিহত হয় ২নং বক্ল বদরখালী এলাকার আনজু মিয়া পুত্র শাহেদ (২৬)। বন্দুকযুদ্ধের ঘটনায় এ পর্যন্ত আহত ৭ ডাকাতকে আটকরা হয়েছে। এরা হলো: কাশেম বাহিনীর প্রধান কাশেম, শাহাবউদ্দিন, রেজাউল, বাদশা, নুরুল ইসলাম, ইব্রাহীম ও মকবুল।  এসময় ১ থ্রি নট থ্রি রাইফেল, ৫ টি দেশীয় তৈরি লম্বা বন্দুক, ২টি দু’নলা বন্দুক, ৫টি রাম দা, ১টি তলোয়ার, ২৭ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেল এর গুলি ও ৩৮ টি খালি খোসা উদ্ধার করা হয়েছে। আটক কাশেম ও বাদশা হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
অভিযানে নেতৃত্বধানকারী র‌্যাব-৭ এর এএসপি জাহিদ জানান, প্রায় আধাঘন্টা ডাকাতের সাথে গুলি বিনিময় কালে র‌্যাব ৩৭ রাউন্ড গুলিবষর্ণ করেছে। আটক ও নিহত ডাকাতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 
মহেশখালীর থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ঘটনায় মামলা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Post a Comment

0 Comments