-এম. সালাহ উদ্দিন, উখিয়া:
বাংলাদেশের অন্য দশটি গ্রামের মতই একটি গ্রাম দুছড়ী। দুছড়ী গ্রামের অবস্থান কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়। উপজেলা সদর হতে প্রায় ৫ (পাঁচ) কিঃ মিঃ দক্ষিনে এক সম্ববনাময়ী জনগোষ্ঠীকে নিয়ে এই গ্রাম।এই গ্রামের লোকজন শিক্ষা-দীক্ষা, চিকিৎসা ও উন্নত যোগাযোগ হতে বঞ্চতি কিন্তু গ্রামের বিশাল জনগোষ্ঠীর মধ্যে নেই তেমন কোন বিত্তবান পরিবার। যে পরিবার গুলোকে এই গ্রামের বিত্তবান বলে গন্য করা হয় সেগুলো অন্য গ্রামের মধ্যম পরিবার বলা যায়। গ্রামের প্রায় সব মানুষই দুঃখ কষ্ট করে জীবিকা নির্বাহ করে আর তাদের সাধারনত পেশা হচ্ছে কৃষি, দিন মজুর/কুলি, গাছ/কাঠ কাটা ও রিক্রা চালক ইত্যাদি। গ্রামের প্রায় প্রতিটি মানুষের আল্প সল্প (পিএফ) জমি-জমা থাকায় সেই জমিতে পরিশ্রম করে ফসল (ধান, পান, তরমুজ, খিরা ও বিভিন্ন ধরনের শাক-সবজি ) উৎপন্ন করে জীবনের চাহিদা মেঠায়।
আনন্দের কথা হচ্ছে এই গ্রামে একটি ও ভিক্ষুক নেই আর গ্রামের লোকজন বলে শরীরে আল্লাহর দেওয়া শক্তি থাকতে ভিক্ষা করতে যাব কেন, পরিশ্রম করলে জীবন থেকে দুঃখ সরে যাবে। আসুন আমরা সবাই দুছড়ী গ্রামের মানুষের সাথে একাত্বতা ঘোষনা করে ভিক্ষার মত ঘৃণার কর্ম হতে নিজেকে দূরে রাখি এবং অন্যকে ও সহযোগিতা করি আর বাংলাদেশকে একটি পরিকল্পিত দেশ গড়ার জন্য অঙ্গিকার করি।

0 Comments