Advertisement

খেলাঘরের জরুরী সভা অনুষ্টিত

বার্তা পরিবেশক:
খেলাঘর ৬০ বছর পূর্তিতে কেন্দ্রীয় খেলাঘর আহুত ঢাকা-কক্সবাজার শিশু জাগরণ যাত্রা সফল করতে এক প্রস্তুতিমূলক জরুরী সভা  শনিবার বিকেল ৩ টায় কক্সবাজার ষ্টেডিয়াম মিলনায়তনে অনুষ্টিত হয়।  এতে খেলাঘর জেলা ও শাখা আসরের নেতৃবৃন্দ এবং জাতীয় পরিষদ সদস্য ও সাবেক খেলাঘর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।খেলাঘর জেলা শাখার সভাপতি জাহেদ সরওয়ার সোহেল এর সভাপতিত্বে অনুষ্টিত সভায়  কেন্দ্রীয় খেলাঘরের শিশু জাগরণ যাত্রা ১৭ সেপ্টেম্বর কক্সবাজার এসে পৌছালে চকরিয়ায় জেলার প্রবেশ দ্বারে বরণ অনুষ্টান,জোয়ারিয়ানালায় ত্রিদীব খেলাঘর,রামু বাইপাস চত্বরে নবসৃজনী ও রম্য খেলাঘর এবং আলীর জাহালে বাকঁখালী খেলাঘরের আয়োজনে পথানুষ্টান শেষে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আলোচনা সভা ও ঝিনুকমালা,সিমুনিয়া,সৈকত,বেলাভূমি,ঝাউবন,পাহাড়ীফুল সহ বিভিন্ন শাখা আসরের ভাই বোনদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্টান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।এ লক্ষে মুহম্মদ আলী জিন্নাত কে প্রধান সমন্বয়কারী,আদিল চৌধুরীকে আহবায়ক,সুবিমল পাল পান্নাকে সদস্য সচিব করে শিশু জাগরণ যাত্রা ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন,বাদল চন্দ্র বড়–য়া,অধ্যাপক জসিম উদ্দিন,রতন দাশ,ডা.চন্দন কান্তি দাশ,বিশ্বজিৎ পাল বিশু।মাহাবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্টিত সভায় হৃদ রোগে আক্রান্ত কেন্দ্রীয় খেলাঘরের সাধারন সম্পাদক ডা. লেলিন চৌধুরী ও পক্ষাঘাতগ্রস্থ উখিয়া আরাকান খেলাঘর আসরের  সভাপতি দীপক মল্লিকের আশু রোগ মুক্তি কামনা করা হয়।

Post a Comment

0 Comments