বার্তা পরিবেশক:
কক্সবাজার-৩ (সদর-রামু) সংসদীয় আসনের আওতাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠন কক্সবাজার শহর, সদর উপজেলা, রামু উপজেলা ও ঈদগাঁও সাংগঠনিক উপজেলা সমূহের তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দিনব্যাপী তৃণমূল প্রতিনিধি সম্মেলন আয়োজন করনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও কক্সবাজার সদর-রামু আসনের জাতীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আগামী ৮ই অক্টোবর অনুষ্ঠিতব্য উক্ত প্রতিনিধি সভা সফল করার জন্য গতকাল সন্ধ্যা ৬ টায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপি সদর উপজেলা সভাপতি এড. ফয়েজ উল্লাহ, রামু উপজেলা সভাপতি আহমেদুল হক চৌধুরী, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা সভাপতি মমতাজুল ইসলাম, কক্সবাজার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা সাধারণ সম্পাদক এড. শাহাবুদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আব্দুল কাইয়ুম, জেলা যুবদলের সভাপতি এড. মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা মহিলা দলের আহবায়িকা রবুয়া বেগম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাউসার আলম, সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, প্রচার সম্পাদক সরওয়ার রোমন, দপ্তর সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু, কক্সবাজার জেলা যুবদল নেতা মোঃ আলম, ফরিদুল আলম, লিয়াকত আলী পারভেজ, দোলন ধর, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা যুবদল মামুন সিরাজুল মজিদ, সদর উপজেলা ছাত্রদল আহবায়ক নাছির উদ্দিন, আইন কলেজ সভাপতি মনির উদ্দিন, রামু উপজেলা ছাত্রদল আহবায়ক শাহনুর উদ্দিন বাবু, সিটি কলেজ সভাপতি জাহেদুল ইসলাম রিটন, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রদল আহবায়ক মোঃ আজমগীর, আইন কলেজ সাধারণ সম্পাদক এস.ডি. বাবু, সরকারি কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক রাশেদুল হক, সিটি কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফুর রহমান নয়ন, রামু উপজেলা যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, শহর ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক কানন বড়য়া, সিটি কলেজ সাংগঠনিক সম্পাদক ফারুক আজম, সরকারি কলেজ ছাত্রদল নেতা আলমগীর সোহেল, শহর ছাত্রদল নেতা সাইরুল্লাহ রুবেল, তাজুল ইসলাম রাজু, পৌর যুবদল নেতা নাছির উদ্দিন, সরওয়ার খান প্রমূখ।
উল্লেখ্য যে, তৃণমূল নেতাকর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও কর্মকান্ড শক্তিশালী করণের লক্ষ্যে আগামী ৮ই অক্টোবর১১ কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের উদ্যোগে উক্ত প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রতিনিধি সম্মেলন সফল করনের লক্ষ্যে পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরীরকে আহবায়ক ও ঈদগাঁও সাংগঠনিক উপজেলা সভাপতি এম. মমতাজুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠিত হয়। এছাড়া অর্থ, কেন্দ্রীয় যোগাযোগ, প্রচার ও প্রকাশনা, আপ্যায়ন, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক এবং সাজ-সজ্জ্বা ও সাংস্কৃতিক উপ-কমিটি গঠন করা হয়।

0 Comments