Advertisement

কক্সবাজারে জনগণকে সাথে নিয়ে বিরোধী দলের ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি:
সারাদেশে বিএনপি জামায়াত ঐক্যবদ্ধ হয়ে সরকার বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যুদ্ধাপরাধিদের বিচার সহ সরকারের উন্নয়ন পরিকল্পনায় প্রতিবদ্ধকতা সৃষ্টি লক্ষ্যে তারা এ ষড়যন্ত্র করছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা নিয়ে মাঠে নেমে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারাও চালাচ্ছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় শহীদ দৌলত ময়দানস্থ পাবলিক লাইব্রেরী মাঠে আয়োজিত সমাবেশে বক্তরা এ কথা বলেন। সমাবেশে জনগণকে সাথে নিয়ে বিরোধীদলের এসব ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেয়া হয়।
কক্সবাজার শহর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা কৃষকলীগ, জেলা শ্রমিকলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা ছাত্রলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, জেলা আওয়ামী ওলামালীগ ও যুব মহিলালীগ এর যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। কক্সবাজার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উজ্জ্বল করে সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য ও সভাপতির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান। এছাড়া বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.একে আহমদ হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা এড. ফরিদুল ইসলাম চৌধুরী,  কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সোনালী ব্যাংকের পরিচালক সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. রণজিত দাশ, উপ-প্রচার সম্পাদক আশেক উল্লাহ রফিক, শ্রমিকলীগ নেতা এডভোকেট হাবিবুর রহমান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলাম, নাজমুল আলম, সাংগঠনিক সম্পাদক ডা: পরিমল কান্তি দাশ, প্রচার ও প্রকাশ সম্পাদক আবু বকর ছিদ্দিকী খোকন, ৬নং ওয়ার্ড সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, ১২ নং ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম দানু, সাধারণ সম্পাদক মোর্শেদ আহাম্মদ বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, কৃষকলীগ নেতা আবদুর রশিদ, আতিক উদ্দিন, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম সজীব, শহর আওয়ামী লীগ নেতা শামসুল আলম মেম্বার, এড. এরশাদ উল্লাহ, শুভ দত্ত বড়–য়া, হাবিব উল্লাহ, মিজানুর রহমান, গুরা মিয়া সিকদার,  শহর শ্রমিক লীগের সভাপতি দীপক দাশ, যুবলীগ নেতা জিএম কাশেম, শহর মৎস্যজীবি লীগের সভাপতি সোহেল রানা, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওসমান সরওয়ার আলম, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক হিল্লোল দাশ, শহর ছাত্রলীগ নেতা মনজুর আলম, টেকনিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম রুবেল প্রমুখ। সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল খালেক।

Post a Comment

0 Comments