১০ সেপ্টেম্বর, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীতে এক গৃহবধূকে ধর্ষণের পর নগ্ন ভিডিও বাজারে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শুক্রবার দুই ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৭ এর সদর দপ্তর থেকে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই তার স্ত্রীকে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ করে এবং এর ভিডিও চিত্র মোবাইল ফোনে ধারণ করে এলাকায় ছড়িয়ে দিচ্ছে এমন অভিযোগ এনে বাঁশখালীর কালীপুরের মৃত. সাজ্জাদ হোসেনের পুত্র সৈয়দ সরোয়ার হোসেন শুক্রবার র্যাবকে অবগত করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব সদস্যরা এলাকায় অভিযান চালিয়ে বাঁশখালী থানাধীন জঙ্গল কালীপুর গ্রামে রিয়াদ মোস্তফা (২৫), এবং সাদেক হোসেন (২১) কে আটক করেছে।

0 Comments