ওবাইদুল হক আবু চৌধুরী,উখিয়া :
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পানেরছড়া ঢালায় সশস্ত্র ডাকাত দল ফিল্মি ষ্টাইলে একটি সিএনজি টেক্সির যাত্রীদেরকে মারধর করে ৩টি মোবাইল সেট ও নগদ ২০হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।এসময় ডাকাতের হামলায় একই পরিবারের ৪জন গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় রামু তুলা বাগান হাইওয়ে পুলিশের ক্রসিং ফাড়িস্থ পানেরছড়া ঢালা নামক স্থানে।
জানাযায়,সোমবার রাতে কক্সবাজার থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরারপথে উখিয়া উপজেলার ফলিয়া পাড়া গ্রামের মোঃ হাসানের স্ত্রী রহিমা আক্তার (৪৫) তার কন্যাদ্বয় আরেফা আক্তার(২৬),আমেনা আক্তার(১৩)ও পুত্র সালাহ উদ্দিন (১৮)একটি সিএনজি গাড়ি নিয়ে আসার পথে পানেরছড়া ঢালায় পৌঁছলে ডাকাতেরা পূর্বপরিকল্পিতভাবে একটি নোহা মাইক্রো বাস দিয়ে ব্যারিকেড দিয়ে ফিল্মি ষ্টাইলে গাড়িতে থাকা যাত্রীদের মারধর করে নগদ টাকা ও ৩টি মোবাইল সেট লুটে নিয়ে যায়। ডাকাতেরা এঘটনায় প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল ও লুট করে বলে জানা গেছে।

0 Comments