প্রেস বিজ্ঞপ্তি :উখিয়া উপজেলায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ২ টি রাবার ড্যাম নির্মাণের লক্ষ্যে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।
সূত্র মতে, অংশগ্রহণমূলক ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্পের কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন এডিবির সহযোগীতায় বাংলাদেশ সরকারের অর্থায়নে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও শুষ্ক মৌসুমে কম খরচে চাষাবাদ নিশ্চিত কল্পে সরকার দেশ ব্যাপী রাবার ডেম কাম ব্রীজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসাবে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ডিগলিয়া খাল ও রতাপালং ইউনিয়নের থিমছড়ি খালের উপর অগ্রাধিকারে ভিত্তিতে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ২টি রাবার ড্যাম কাম ব্রীজ নির্মাণের লক্ষ্যে গতকাল রবিবার বিকেল ৩ টায় থিমছড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান নুরুল কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা আবুল মনসুর চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর খায়রুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সদস্য যথাক্রমে, আক্তার কামাল চৌধুরী, মাহ: হক চৌধুরী, বাদশা আলম, আয়ুবুল ইসলাম, আবুল ফজল, সাবেক মেম্বার মাহবুবুল আলম। শত শত কৃষক ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ৬ সদস্যের এক সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার এলজিইডি সোচিও ইকনোমিষ্ট মো: মোশারফ হোসেন ও উখিয়া উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জহিরুল হক। এব্যাপারে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, রাবার ড্যাম নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থার যেমন উন্নয়ন গঠবে, অন্যদিকে প্রায় সাড়ে ৪ শ হেক্টর জমিতে কৃষকরা কম খরচে সহজে চাষাবাদ করতে পারবে।

0 Comments