ইমরুল শাহেদ(নিউজ ডেস্ক):
আবারো বাড়ানো হলো সব ধরনের জ্বালানি তেলের দাম অবিশ্বাস্য ভাবে। নতুন নির্ধারিত মূল্যে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত জ্বালানির দাম বাড়ানো হয়েছে বলে জানা গেছে।রোববার রাত ১২টার পর থেকে এই বর্ধিত মূল্য কার্যকর হবে বলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বর্তমান মূল্য থেকে ৫ টাকা এবং ফার্নেস ওয়েলের দাম ৮ টাকা বাড়ানো হয়েছে।
ফলে প্রতি লিটার ডিজেলের দাম ৪৬ টাকা থেকে বেড়ে ৫১ টাকা, কেরোসিন ৪৬ থেকে বেড়ে ৫১, পেট্রোল ৭৬ থেকে বেড়ে ৮১, অকটেন ৭৯ থেকে বেড়ে ৮৪ এবং ফার্নেস অয়েলের মূল্য ৪২ টাকা থেকে বেড়ে ৫০ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত দেন।
প্রসঙ্গত, সর্বশেষ গত মে মাসে জ্বালানির দাম বাড়ানো হয়। ওই দফায় প্রতি লিটার ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেন ও ফার্নেস অয়েলের দাম ২ টাকা বাড়ানো হয়। এতে সব ধরনের যাতায়াত ভাড়া ও বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়।

0 Comments