Advertisement

ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ে মাষ্টার রশিদ স্মরণে শোক সভা

প্রেস বিজ্ঞপ্তি :উপজেলার ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে গতকাল সকাল ১০ টায় সদস্য প্রয়াত ভালুকিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ভালুকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার রশিদ আহমদ স্মরণে এক বিশাল শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শত শত শুভাকাংখি ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াতক আলী। মাষ্টার মোজাম্মেল হকের পরিচালনায়
 অনুষ্ঠিত শোক সভা ও দোক মহফিলে প্রধান অতিথি হিসাবে মরহুমের স্মৃতিচারণ করেন সাবেক পিটিআই সুপার উক্ত বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাসেম। বিশেষ অতিথি হিসাবে স্মৃতিচারণ করেন জেলা আওয়ামীলীগ নেতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল মনসুর চৌধুরী। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাতোত্তর স্মৃতিচারণ করেন মাষ্টার নুরুল ইসলাম আহবায়ক শোক সভা ও দোয়া মাহফিল। উক্ত শোক সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে মাগফেরাত কামনা করেন, সাবেক প্রধান শিক্ষক কিরণ বিকাশ বড়–য়া, শিক্ষানুরাগী সদস্য অরবিন্দ বড়–য়া, অভিভাবক মাষ্টার নুরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক রোস্তম আলী, সহকারী শিক্ষক আবদু শুক্কুর, সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা শামশুল আলম, সাবেক প্রধান শিক্ষক আবুল ফজল, অধ্যাপক তহিদুল আলম তহিদ, প্রধান শিক্ষক হাসান জামাল রাজু, প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও পরিকল্পিত উখিয়া চাই এর আহবায়ক সাংবাদিক নূর মোহাম্মদ সিকদার প্রমুখ। শত শত ছাত্র-ছাত্রী ও শুভাকাংখিদের নিয়ে অনুষ্ঠিত শোক সভায় মরহুমের সৌযোগ্য পুত্র খায়রুল আলম চৌধুরী প্রয়াত পিতার স্মৃতি ধরে রাখতে বিদ্যালয়ে একটি ভবণ নির্মাণের ঘোষনা দিলে এক হৃদয় বিধারক দৃশ্যে অবতারণার সৃষ্টি হয়।

Post a Comment

0 Comments