মিজবাউল হক,চকরিয়া:
চকরিয়া উপজেলা প্রকৌশলী শরীফুল ইসলাম নিজের স্ত্রীকে পিঠিয়ে মারাত্মকভাবে আহত করেছে। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার সরকারী বাসভবন মিনাক্ষীতে এঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে এলজিইডির প্রকৌশলী শরীফুল ইসলাম তার স্ত্রী রুবি ইসলামকে (৩৫) অমানুষিকভাবে নির্যাতন করতেন। তার শাররীক নির্যাতন সইতে না পেরে দুবার চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেনের কাছে নালিশ দেন তার স্ত্রী রুবি ইসলাম। তিনি স্বামী-স্ত্রীর মধ্যে সৃষ্ট সমস্যার সমাধান দেয়ার পরও নির্যাতনের মাত্রা কমেনি। গতকাল রাত সাড়ে ৮টায় সরকারী বাস ভবন মিনাক্ষীতে তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি মারাত্মকভাবে জখম হন। এসময় তার অবস্থা আশঙ্কাজনক হলে বাসা থেকে চকরিয়া জমজম হাসপাতাল অ্যাম্বুলেন্স আনা হয়। বর্তমানে হাসপাতালের ৫০৩ নং কেবিনে তার স্ত্রী চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানা গেছে। এ ব্যাপারে প্রকৌশলী শরীফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেন বলেন, প্রকৌশলী শরীফুল ইসলাম প্রায়ই তার স্ত্রীকে তিনি মারধর করতেন। ইতোমধ্যে বেশ কয়েকবার সমাধানও দিয়েছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

0 Comments