Advertisement

কক্সবাজারে ইউপি তথ্য ও সেবা কেন্দ্রের পরিচালকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

শাহনেওয়াজ (বাবূ) . কক্সবাজার :
ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কক্সবাজার ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের পরিচালকদের ২য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের  উদ্বোধন করেন জেলা প্রশাসক জয়নুল বারী। অতিরিক্ত জেলা প্রশাসক ও ইউনিয়ন তথ্য সেবা প্রকল্পের সমন্বয়কারী নুরুল আলম নিজামী এর সভাপতিত্ত্বে  ইউনিয়ন তথ্য কেন্দ্র প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস্ টু ইনফরমেশন প্রোগ্রাম এর আওতাধীনে ১৭ সেপ্টেম্বর সকালে কক্সবাজার জেলা প্রশাসন  এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল  (বিসিসি) এর যৌথ উদ্যোগে আয়োজিত সরকারী বালিকা বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে চার দিন ব্যাপী অনুষ্ঠিত এ  প্রশিক্ষণ ক্যাম্পে জেলার ১৫ টি ইউনিয়নের ১৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।

Post a Comment

0 Comments