Advertisement

কক্সবাজার শহরে ২শ ইয়াবা উদ্ধার : আটক-৩

বিশেষ প্রতিবেদক : কক্সবাজার শহরের কলাতলী থেকে ২’শ পিচ ইয়াবাসহ ৩ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭’র সদস্যরা এ অভিযান চালায়।
র‌্যব সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে কলাতলী হোটেল-মোটেল জোনসহ বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় ও করে আসছিলো একটি সংগবদ্ধ সিন্ডিকেট। এদিকে শুক্রবার র‌্যাবের
 সদস্যরা ক্রেতা সেঁজে ইয়াবা কিনতে গিয়ে ওই ব্যবসায়ীদের হাতেনাতে আটক করে। পরে তাদের কাছ থেকে ২’শ পিচ উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ আটককৃতদের কক্সবাজার থানায় সোপর্দ করা হয়েছে। ধৃত ইয়াবা ব্যবসায়ীরা হচ্ছে, শহরের কলাতলী এলাকার মোঃ ইসলামের পূত্র জাগির হোসেন(২২), টেকনাফের পানখালী এলাকার হাজী সোলেমানের পূত্র ফোরকান উদ্দিন(২৫) ও চকরিয়ার বাহাদুর আলমের পূত্র ও শহরের কলাতলী মোড এলাকার জনৈক স্বপনের ফার্মিসির কর্মচারী মতিউর রহমান বলে পুলিশ জানায়। 

Post a Comment

0 Comments