Advertisement

কক্সবাজারে ভোটার হাল নাগাদ করণ ছবি তোলার কাজ শুরু

রোতাব চৌধুরী:
২০১৪ সালের দশম জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছবি সহ ভোটার তালিকা ছবি তোলা কার্যক্রমের উদ্বোধন করেন ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয় পত্র প্রদান সহায়তা প্রকল্পের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আকতারুজ্জামান ছিদ্দিকী। আজ রোববার সকাল ১০টায় কক্সবাজার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ছবিসহ ভোটার
 তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয় পত্র প্রদান সহায়তা প্রকল্প এবং বাংলাদেশ নির্বাচন কমিশন এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমীর আবদুল্লাহ মুঃ মনজুরুল করিম, চট্টগ্রামের উপ-নির্বাচন কমিশনার এসএম আজহারুল হক, প্রকল্পের সহকারী ব্যবস্থাপক সুব্রত রাহুল, জেলা নির্বাচন কর্মকর্তা এবং সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদত হোসেন প্রমুখ। 
ভোটার হাল নাগাদের ফরম পূরণের কাজ ২য় পর্যায়ে গত ১৩ আগস্ট কক্সবাজারে শুরু হলে জমাকৃত দু’ হাজার ৬৯ জন ব্যক্তি ভোটার হওয়ার আবেদন যাচাই বাছাই করে এবং ১৯৯৬ সালের ১ম জানুয়ারী বা এর পূর্বে যারা জন্ম করেও ভোটার হতে পারেনি তাদেরকে হালনাগাদে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

Post a Comment

0 Comments