Advertisement

পেকুয়ায় চিংড়ি প্রকল্পে হামলা, লুটপাট

সুমাইয়া ফেরদৌস, চকরিয়া : পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়ার বিছাখালীর একটি চিংড়ি প্রকল্পে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে সন্ত্রাসীরা লক্ষাধিক টাকা মূল্যের মালামাল লুটপাট করে নিয়ে গেছে। সন্ত্রাসীদের মারধরে চিংড়ি ঘেরের এক পাহারাদার গুরুতর আহত হয়েছে। ১২ সেপ্টেম্বর রাত ২টায় এ ঘটনাটি ঘটেছে। 
এলাকাবাসী জানায়; এদিন রাত দুই ঘটিকার সময় বদরখালী ইউনিয়নের ১নং ব্লকের বহু মামলার আসামী মনুর আলমের নেতৃত্বে ১৫/১৬ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী করিয়ারদিয়ার চিংড়ি চাষী জিয়াবুলের ২০ একরের একটি চিংড়ি প্রকল্পে হানা দেয়। সন্ত্রাসীরা ৪ রাউন্ড ফাকা গুলি ছুড়ে ভীতির সৃষ্টি করে। তাৎক্ষনিক তারা প্রকল্পে উঠে পাহাদার আবুল কালাম(৪০)কে বেদম মারধর করে গুরুতর আহত করে। এসময় সন্ত্রাসীরা ওই চিংড়ি প্রকল্প থেকে মাছ, জাল, মোবাইল সেটসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আবুল কালামকে পাশের চিংড়ি প্রকল্পে লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে। চিংড়ি চাষী জিয়াবুল জানান; গত ঈদের আগে উপকুলের ত্রাস হিসাবে পরিচিত মনুর আলম তার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবী করেছিল। কিন্তু জিয়াবুল টাকা দেয়নি। এ কারণে গতকাল ১২ সেপ্টেম্বর রাতে এ হামলা ও লুটপাটের ঘটনাটি ঘটিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানায়; মনুর আলমের বিরুদ্ধে চাঁদাবাজি, চিংড়ি ঘের দখল বেদখল, দাঙ্গাহাঙ্গাসহ একাধিক মামলা রয়েছে।

Post a Comment

0 Comments