আবদুর রাজ্জাক,মহেশখালী:
মহেশখালীতে জুয়া খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে ৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার উপজেলার সন্ত্রাসী জনপদ কালারমারছড়ার উত্তর নলবিলায়। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিবরন ও পুলিশ সুত্রে জানা গেছে,রবিবার দুপুরে উপজেলার ক্রাইমজোন হিসেবে খ্যাত কালারমারছড়া বডুয়া পাড়ার জোড়াপুকুর এলাকায় জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে সন্ত্রাসী বাবুল গ্রুপ ও আবচার গ্রুপের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের লোকজন সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে ওই এলাকার পুলিন বিহারী বড়–য়ার পুত্র ব্যবসায়ী বিজন বড়ুয়া (৫৫) ও মোক্তারের পুত্র আবচারসহ ৫ জন পথচারি আহত হয়। আহতদেরকে চকরিয়া ও পরে চট্রগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বিজন বড়–য়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্রগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর পরই কালারমারছড়া পুলিশ ফাড়ির ইনর্চাজ এস,আই বসু মিত্রের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

0 Comments