কালাম আজাদ:
চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার সন্তান মোহাম্মদ হোসেন (৪০) নামের এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছে। রোববার দিবাগত রাত ১০টায় সাতকানিয়ায় তার শ্বশুরবাড়িতে বিষপান করলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে সূত্র জানায়।
জানা যায়, চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার মোহাম্মদ হোসেনের সাথে সাতকানিয়া ছদাহা ইউনিয়নের সিন্দুপ্যা পাড়ার আমির হামজার কন্যা আমিনা বেগমের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে প্রায় ১৫ বছর ধরে ঘরজামাই হিসেবে থাকত।
মোহাম্মদ হোসেনের শ্যালক আমির হোসেন জানান, ১১ সেপ্টেম্বর রোববার রাত প্রায় দশটার দিকে সিন্দুপ্যাপাড়ার রাস্তার পাশে লোকজন তাকে বিষ পানের পর শায়িত অবস্থায় দেখতে পায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আত্মহত্যার কারণ সম্পর্কে আমির হোসেন সঠিক কিছু বলতে না পারলেও সি এন আই নিউজ২৪ কে মোবাইল ফোনে জানান, মৃত মোহাম্মদ হোসেন খুটাখালি হতে তার আপন বোনদের বেশ কিছু স্বর্ণ এনে বন্ধক দিয়েছিল। যার আনুমানিক টাকার পরিমাণ হবে প্রায় ৭০/৭৫ হাজার। ওই স্বর্ণের জন্য তার একবোনকে স্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে মৃত মোহাম্মদ হোসেন প্রায় সময় খুব চিন্তিত থাকত। এছাড়া আত্মহত্যার আর কোন কারণ থাকতে পারে বলে তিনি মনে করছেন না। তবে এ বিষয়ে মৃতের পরিবারের কারো বক্তব্য জানা সম্ভব হয়নি। তার লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানা গেছে। সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার এসআই মুরাদ উল¬াহ বাহার বলেন, খবর পেয়েছি। তবে বিস্তারিত তথ্য থানায় এখনও আসেনি।
চকরিয়া থানার ওসি ফরহাদের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে তাদের থানায় এখনো পর্যন্ত কোন অভিযোগ আসেননি বলে জানান।

0 Comments