Advertisement

পেকুয়ার ব্যবসায়ী আবুল হোসেন ৬দিন পর অজ্ঞান অবস্থায় উদ্ধার

কালাম আজাদ:
কক্সবাজারের পেকুয়ার ব্যবসায়ী আবুল হোসেন ৬দিন পর অজ্ঞান অবস্থায় উদ্ধার হয়েছেন। সোমবার ভোর ৫টায় কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে তাকে উদ্ধার করা হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী ফাতেমা বেগম জানান, আমার স্বামীকে অপহরণ করা হয়েছিল। তার সাথে থাকা প্রায় ৫লক্ষ ৬৫হাজার টাকা ছিনিয়ে নিয়েছে অপহরণকারীরা। গতকাল ভোরে আমার ছোট ভাইকে অপহরণকারী চক্র ফোন করে বলেছে, “তোর দুলা ভাইকে ভোর ৫টায় এসে কলাতলী মোড় থকে নিয়ে যাবি। আর এবিষয়ে কোথায় কিছু বলার দরকার নেই। এর ব্যতয় ঘটলে পরিণতি হবে ভয়াবহ”। এরপর আমার ছোট ভাই কলাতলী মোড়ে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করায়। এরিপোর্ট লেখা পর্যন্ত ব্যবসায়ী আবুল হোসেনের জ্ঞান না ফেরায় বিস্তারিত কিছু জানা যায়নি। উল্লেখ্য, ৫সেপ্টেম্বর ব্যবসায়ী আবুল হোসেন কুতুবদিয়ায় নিজ মালিকানাধীন বোট বিক্রি করে ৫লক্ষ ৬৫হাজার টাকা নিয়ে গাছ ক্রয়ের উদ্দেশ্যে চকরিয়া রওনা দেন। ধারণা করা হচ্ছে পথে তিনি অপহৃত হন। এদিকে এবিষয়ে গত ১০সেপ্টেম্বর তার প্রথম স্ত্রী ফাতেমা বেগম বাদি হয়ে পেকুয়া থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন।

Post a Comment

0 Comments