Advertisement

পেকুয়ায় পিতার উপর পুত্রের হামলা॥ আহত ২

কালাম আজাদ:
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীর পাড়ায় বৃদ্ধ পিতার উপর নিজের ছেলে হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পিতা আজিজুর রহমান প্রকাশ মনু (৭০) ও বোন সাজেদা বেগম(৪৮) আহত হয়েছে। ১১ সেপ্টেম্বর দুপুর ১টায় এ ঘটনাটি ঘটেছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ নন্দীর পাড়ার মৃত মোহাব্বত আলীর ছেলে আজিজুর রহমান অভিযোগ করে জানান, মেয়ের জামাতা মোহাম্মদ হোসেন ও তার নিজের কাছ থেকে ৬০ শতক জমি রেজিষ্ট্র দেয়ার নাম করে গত এক বছর আগে ছেলে আক্তার হোসেন ৩ লাখ ৩১ হাজার টাকা প্রতারণা করে নিয়ে নেয়। ওই সময় উভয়ই জমি বেচা কেনা করার জন্য চকরিয়া সাব-রেজিষ্ট্রি অফিসে যান। কিন্তু আক্তার হোসেন তার পিতা আজিজুর রহমান ও বোনের জামাই মোহাম্মদ হোসেনের কাছ থেকে ৩ লাখ ৩১ হাজার টাকা নিয়ে জমি রেষ্ট্রি না দিয়ে পেকুয়ার অপর এক প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় পালিয়ে যায়। এ ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। সেই সময় এলাকাবাসী ও আত্মীয় স্বজনের মধ্যস্থতায় আক্তার হোসেন ৬ মাসের মধ্যে ওই টাকা ফেরত বা জমি রেজিষ্ট্রি সম্পাদন করে দিবেন বলে ১৫০ টাকা মূল্যের দুই লিখিত স্টাম্পে অঙ্গীকার নামা করে। কিন্তু ওই বেধে দেয়া সময়ের মধ্যে তা না করায় তার পিতা আজিজুর রহমান প্রকাশ মনু ও বোনের জামাই মোহাম্মদ হোসেনকে টাকা ফেরত নয়তো জমি রেজিষ্ট্রি দেয়ার জন্য অনুরোধ করেন। এতে আজিজুর রহমানের সেই গুনধর ছেলে ক্ষিপ্ত হয়ে গতকাল পিতার উপর হামলা করে। আক্তার হোসেন তার পিতা আজিজুর রহমানকে ঘরের ভিতর থেকে বের করে নিয়ে প্রথমে ঝাটা দিয়ে মারধর পরে দাও দিয়ে আঘাত করে শরীর থেতলে করে দেয়। এসময় তার বোন সাজেদা বেগম এগিয়ে গেলে তাকেও পিটেয়ে জখম করে। এলাকাবাসি এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে। আজিজুর রহমান জানান; এলাকাবাসী তাকে উদ্ধার না করলে ছেলে আক্তার হোসেন তাকে পিটিয়ে মেরে ফেলত। এখন আজিজুর রহমান ব্যথায় চলাফেরাও করতে পারছে না বলে জানান। ছেলে কর্তৃক পিতার উপর হামলার ঘটনায় পুরো পেকুয়ায় তুলপাট চলছে। আজিজুর রহমানের মেয়ের জামাতা মোহাম্মদ হোসেন জানান, তারা এ ব্যাপারে মামলা করবেন।

Post a Comment

0 Comments