কালাম আজাদ,
বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হক সম্পর্কে কটুক্তিমূলক বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবিতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। ১২ সেপ্টেম্বর দুপুরে কক্সবাজার আইনজীবী সমিতি ভবনে ডাকা এ সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এমজাদ হোসেন এ দাবি উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ঈদুল ফিতর এর শুভেচ্ছা বিনিময়ে প্রাক্কালে সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া মহামান্য হাইকোর্টের প্রধান সাবেক বিচারপতি এবিএম খায়রুল হক ঢাকার বিনিময়ে রায় দিয়েছেন মর্মে প্রকাশ্যে উচ্চারণ কক্সবাজার আইনজীবী সমন্বয় পরিষদের বিজ্ঞ সদস্যদের সহ সর্বস্তরের আইনজীবীদের মধ্যে চরম বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং সকলে অনাকাংখিত, অপ্রত্যাশিত এ বক্তব্যে হতবাক। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এড. একে আহমদ হোসাইন, এড. মমতাজ আহমদ (পিপি), এড নুরুল ইসলাম ও এড. আ জ ম মঈন উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এড. সুলতানুল আলম, এড. হাবিবুর রহমান, এড. ফরিদুল আলম, এড. তারেক, এড. মোস্তাক আহমদ, এড. বাবুল দাশ, এড. বদিউল আলম সিকদার, এড. প্রতিভা দাশ, এড. মোহাম্মদ জাকারিয়া, এড. জসিম উদ্দিন, এড. মোজাফ্ফর আহমদ, এড. মাহবুবুর রহমান, এড. আবুল কালাম আজাদ, এড. ইসহাক (জিপি), এড. শ্রী দত্ত বাদল, এড. রফিক উদ্দিন।
সংবাদ সম্মেলনে আরো দাবি করেন, বিগত চারদলীয় সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট, বিদেশে অর্থপাচার, ৭১ মানবতাবিরোধী অপরাধ, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, ১০ ট্রাক অস্ত্র পাচার, সফল অর্থমন্ত্রী কিবরিয়া ও শ্রমিক নেতা আহসান উল¬াহ মাস্টার হত্যা মামলা বিচার কাজের প্রারম্ভে বিরোধী দল সরল প্রাণ জনগণের মাঝে অপপ্রচার চালিয়ে বিজ্ঞ আদালত সমূহের উজ্জ্বল ভাবমূর্তি ক্ষুণ করার অপচেষ্টায় মেতে উঠেছে।

0 Comments