মাননীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় বরাবরে
যুব সমাজকে রক্ষায় মাদকমুক্ত জেলা ঘোষণা করতে জোর আহ্বান
জেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার
পুরো জেলা জুড়ে ছড়িয়ে মাদক। এই যুব সমাজ ধ্বংসকারী মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। অন্যথায় আগামী ভবিষ্যত অন্ধকার। দেশের বিভিন্ন সীমানা দিয়ে এই মাদক পর্যটন নগরী কক্সবাজার ঢুকে পড়ে। আর তাতে জড়িত দুর্নীতি পরায়ণ বিভিন্ন স্তরের সরকারী কর্মকর্তা ও আন্ডার ওয়ার্ল্ড ডনগণ। অথচ তারা কেউ ধরা পড়েনা। ধরা পড়েন শুধু শুধু পেটের দায়ে যারা মাদক ব্যবসা করেন তারাই!
আমরা দীর্ঘ জীবন পর মনের মতো ডিসি ও এসপি পেয়েছি। তাই আবার আমি নতুন করে লিখতেছি। পূর্বের ডিসি এসপি সাহেব কে অনেক লিখেছিলাম। আমাদের আশা বর্তমান ডিসি এসপি সাহেব আমাদের সমস্যাগুলো বিশেষভাবে দেখার জোর দাবি জানাচ্ছি। যথাক্রমে:
১) জান ও মালের সম্পূর্ণ নিরাপত্তা দেয়ার ব্যবস্থা গ্রহণ করা।
২) মিথ্যে মামলা হতে সাধারণদের মুক্ত করে দেয়ার ব্যবস্থা গ্রহণ করা।
৩) গরিবরা যেন ন্যায় বিচার পান তার ব্যবস্থা গ্রহণ করা।
৪) সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিরাপদে যাওয়া আসার ব্যবস্থা গ্রহণ করা।
৫) শুক্রবার দুপুর ১২টা হতে ৩টা পর্যন্ত সিনেমা হল বন্ধ রাখতে ব্যবস্থা গ্রহণ করা।
৬) শহরকে যানজটমুক্ত রাখতে সকাল ৮টা হতে রাত ৯টা পর্যন্ত বড় গাড়িগুলো শহরে না ঢুকার ব্যবস্থা গ্রহণ করা।
৭) সকল সাংবাদিক ভাইদের নিরাপত্তায় গুরুত্বের সহিত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি।
৮) অস্ত্রবাজ সন্ত্রাসীদের গ্রেপ্তারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।
৯) সকল হোটেলগুলোতে স্কুল টাইমে ক্লাস চলাকালীন ছাত্র-ছাত্রীরা না যাওয়ার ব্যবস্থা গ্রহণ করা।
১০) জায়গা জমির সমস্যাসহ সকল সমস্যাগুলোতে মাননীয় জেলা প্রশাসক ও মাননীয় পুলিশ সুপার মহোদয়কে সপ্তাহে ২দিন সাধারণ জনগণরা কথা বলার সুযোগ করে দেয়ার জন্য জোর দাবি জনাচ্ছি।
উল্লেখ্য, বাজারঘাটার রাস্তা দ্রুত সংস্কার না করলে কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট প্রশাসনের সকলকেই বাজারঘাটাসহ চলাচলের সকল রাস্তা স্বত্বর মেরামত করার জন্য পৌর সকল নাগরিকদের দাবির প্রতি সম্মান জানানোর জোর আহ্বান করছি।
রুহুল আমিন সিকদার
সাংগঠনিক সম্পাদক
জাতীয় পার্টি

0 Comments