বার্তা পরিবেশক:
কক্সবাজার জেলা প্রশাসক জয়নুল বারী বলেছেন, পরিবেশ রক্ষার কাজে সকল শ্রেণীর মানুষকে একযোগে কাজ করতে হবে এবং এর পাশাপাশি প্রতিটি ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে । তিনি গতকাল ১০ সেপ্টেম্বর সকাল ১১ টায় পরিবেশ
অধিদপ্তের মহেশখালীর সোনাদিয়া সিবিএ-ইসিএ প্রকর্ল্পে পূর্বপাড়া ও মগকাটা পরিবেশ অধিদপ্তর কর্তৃক সৃজনকৃত প্যারাবণ ও নিশিন্ধাবন পরিদর্শনে এ কথা গুলি বলেন। তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় কাজে এলাকাবাসীকে সার্বিক ভাবে সহযোগিতার আশ্বাস দেন । নিশিন্ধাবণও প্যারাবণ পরিদর্শন শেষে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার এটি এম কাউছার হোসেন এর সভাপতিত্বে অনুষ্টিত এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নুল বারী, । এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোরকঘাটা রেঞ্জ অফিসার জাহাঙ্গির আলম,সোনাদিয়া বিট অফিসার অসিম বাবু, সোনাদিয়া পরিবেশ অধিদপ্তের প্রকল্প বায়োলজিষ্ট কনজারভিশন মোঃ আব্দুল কাইয়ুম, স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর ( নাগু মেম্বার) ও পরিবেশ অধিদপ্তেরর ফিল্ড অফিসার মোঃ ফরিদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


0 Comments