Advertisement

সৌদি আরবে মক্কা প্রবাসী কল্যাণ ককসবাজার সংস্থার আত্ম প্রকাশ

শেফাইল উদ্দিন, ঈদগাঁও:
সৌদি আরবে মক্কা প্রবাসী কল্যাণ ককসবাজার সংস্থা নামে একটি সংগঠন আত্ম প্রকাশ করেছে। গত ৯ই সেপ্টেম্বর রাত ৯টায় মক্কা মক্কা মাদ্দা অস্থায়ী কার্যালয়ে বিশিষ্ট ব্যবসায়ী আবদু রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শামশুল হুদা, প্রকৌশলী একে এম জসিম উদ্দিন, আবদু শুক্কুর, মৌঃ বজলুর রহমান, আবদুল মালেক, বেলাল উদ্দিন, ছৈয়দ আহমদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সোলতান খলিফা, নুরুল আলম, ছৈয়দ করিম, আবদুল হামিদ, আবুল কালাম, এনামুল হক, মোহাম্মদ উল্লাহ, শওকত আলী, শওকত ওসমান,মোকতার আহমদ, বেলাল আহমদ, সিরাজুল হক, নুরুল আমিন, আবদু রশিদ, মোহাম্মদ শাহ আলম ও স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবি লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এতে সভাপতি নির্বাচিত হয় এম শমশুল হুদা, সহ-সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক, এ কে এম জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আবদুল মালেক, প্রধান কোষাধ্যক্ষ ছৈয়দ আহমদ, সহ কোষাধ্যক্ষ নুরুল আমিন, মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মৌঃ বজলুর রহমান, অভ্যার্থনা ও আপ্যয়ন সম্পাদক শওকত আলী, দপ্তর সম্পাদক আবুল কাসেম। আলোচনা সভায় বক্তরা বলেন, ককসবাজার জেলার, প্রবাসীদের সাহায্য সহযোগিতার জন্যই এই মক্কা প্রবাসী কল্যাণ ককসবাজার সংস্থার আত্ম প্রকাশ। পাশাপাশি বাংলাদেশের ককসবাজার জেলার অবহেলিত জনগোষ্টির কল্যাণ সাধন  ও দুঃখ দুর্দশা লাঘবের জন্য এই সংস্থা কাজ করে যাবে বলে অভিমত ব্যক্ত করেছেন। এই রকম একটি সংস্থা আত্ম প্রকাশ হওয়ায় ককসবাজার জেলার ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি এম মমতাজুল ইসলাম এই সংস্থার সকল কর্মকর্তা ও সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।

Post a Comment

0 Comments