প্রেস বিজ্ঞপ্তি:
দলবাজি, লাগামহীন কথাবার্তা এসবই বর্তমান সরকারের মন্ত্রী-উপদেষ্টাদের একমাত্র কাজ। তাদের অতিরিক্ত কথাবার্তায় জনগন প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। কথামালা ফুলঝুরি দিয়ে সরকার জনগণের সাথে প্রতারণা করছে। অদক্ষ ও অনির্বাচিত ব্যক্তিদের কুটনৈতিক ব্যর্থতায় বাংলাদেশ আজ তার ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহেশখালী পৌর শাখার সভাপতি আবু বক্কর চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী উপরোক্ত কথা গুলো বলেন। গতকাল বিকালে মহেশখালী পৌর বিএনপির কার্যালয়ে উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, বিএনপি নেতা আকতার কামাল চৌধুরী, মুহাম্মদ গিয়াস উদ্দিন, শফি মেম্বার, যুবদল নেতা আবদুর রহিম, রেজাউল করিম, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মঞ্জু, আকতার হোসেন, সুলতানুল ইসলাম, কলিম উল্লাহ, মঞ্জুর আহমদ, শাহ আলম, আনোয়ার হোসেন, আইয়ুবুর রহমান, লুৎফুর প্রমুখ।

0 Comments