ওবাইদুল হক আবু চৌধুরী, উখিয়া:
দৈনিক সকালের খবর পত্রিকার উখিয়া প্রতিনিধি সাংবাদিক হানিফ আজাদকে স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় একটি ডায়েরি করা হয়েছে। জানা যায়,উপজেলার রাজাপালং ইউনিয়নের দরগাহ বিল গ্রামের চিহ্নিত প্রভাবশালী সন্ত্রাসী নুরুল হক গংয়ের সাথে সাংবাদিক হানিফ আজাদের দীর্ঘদিন ধরে জমি জমার বিরোধ চলে আসছিল। এঘটনা নিয়ে সাংবাদিক হানিফ আজাদ থানা ও আদালতে ৩/৪টি মামলা দায়ের করে সন্ত্রাসী নুরুল হক গংয়ের বিরোদ্ধে।সন্ত্রাসী নুরুল হক ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নেওয়ার জন্য কয়েকটি অপরিচিত মোবাইল ফোন থেকে প্রাননাশের হুমকি সহ নানা ভয়-ভীতি দিচ্ছে বলে সাংবাদিক হানিফ আজাদ জানান।সে দৈনিক সকালের খবরের উখিয়া প্রতিনিধি বলে জানাগেছে।এ ঘটনায় স্থানীয় উপজেলা রিপোর্টার এসোসিয়েশনের নেতৃবৃন্দরা ক্ষোভ প্রকাশ করেন।

0 Comments