Advertisement

জনপ্রিয় ফুটবলের মাধ্যমে কক্সবাজারবাসীকে ঐক্যবদ্ধ করতে হবে- সাইমুম সরওয়ার কমল


প্রেস বিজ্ঞপ্তি :
সোনালী ব্যাংকের পরিচালক ও কক্সবাজার সদর-রামু আসনের মহাজোট প্রার্থী সাইমুম সরওয়ার কমল বলেছেন, আসন্ন বি.লীগ ২য় স্তরে কক্স-
সিটি এফসি চ্যাম্পিয়নের লক্ষ্যেই খেলবে। এজন্য জেলার সেরা তারকাদের পাশাপাশি প্রতিশ্র“তিশীল খেলোয়াড়দের দলে ভিড়িয়ে দেশসেরা টিমে পরিণত করতে হবে। পাশাপাশি জনপ্রিয় ফুটবলের মাধ্যমে কক্সবাজারবাসীকে ঐক্যবদ্ধ করতে হবে। তিনি ২৩ সেপ্টেম্বর রাতে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে কক্স-সিটি এফসি’র কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল আলম নিজামী বলেন, দেশের বনেদী ফুটবল আসরে কক্স-সিটি এফসি’র অনুমোদন লাভ কক্সবাজারের ফুটবল অনেক দূর এগিয়ে যাবে। এক্ষেত্রে কক্স-সিটি এফসি’র সাথে কক্সবাজাবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কক্স-সিটি এফসি’র ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জসীম উদ্দিন, কক্স-সিটি এফসি’র সহ-সভাপতি আবছার উদ্দিন, কাউন্সিলর হেলাল উদ্দিন কবীর, এম.আর. মাহবুব, হাবিবুল ইসলাম, রুহুল আমিন সিকদার, খোরশেদ আলম রাজা, সাধারণ সম্পাদক খালেদ মোঃ আজম বিপ্লব, কর্মকর্তা মাসুদ আলম, খালেদ মোশাররফ, সৈয়দ করিম, হানিফ, খালেদ, শাহজাহান আনসারী প্রমূখ।

Post a Comment

0 Comments