Advertisement

চকরিয়ায় একসাথে ৪সন্তান জন্ম দিলেন এক মহিলা

শাহজালাল শাহেদ: 
চকরিয়ায় একসাথে ৪টি সন্তান জন্ম দিলেন সুমি আক্তার নামে এক মহিলা। জানা গেছে, কাকারা ইউনিয়নের মাইজ কাকারা এলাকার দুবাই প্রবাসী মোঃ এরশাদের স্ত্রী সুমি আক্তারের প্রসব বেদনা শুরু হলে তাকে স্থানীয় চকরিয়া জমজম হাসপাতালে ২১সেপ্টেম্বর বুধবার ১টায় ভর্তি করা হয়। একইদিন হাসপাতালের চিকিৎসক
 ফেরদৌসী আক্তার সুমি’র নেতৃত্বে একটি মেডিকেল টিমের তত্বাবধানে ওই মহিলা দুপুর দেড়টায় পরপর ৪টি সন্তান প্রসব করে। এরমধ্যে প্রথম ৩টি পুত্র সন্তান ৪র্থ টি কন্যা সন্তান।  হাসপাতালের রিসিপসনিষ্ট মাহবুবুর রহমান জানান, ৪ সন্তান ও মা সুমি আক্তার সুস্থ রয়েছে। এদিকে একসাথে ৪ সন্তান জন্ম দেয়ায় মা ও সন্তানদের দেখতে উৎসুখ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। অপরদিকে পরিবার তাদের সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।

Post a Comment

0 Comments