মুহাম্মদ জিয়াউদ্দীন ফারুক,চকরিয়া :
বিএনপি সহ চার দরীয় জোটের ডাকা হরতালের সমর্থনে চকরিয়া উপজেলার কোথাও প্রস্তুতি মূলক মিটিং মিছিল করতে দেখা যায়নি। জালানী তেল ও সিএনজির দাম বৃদ্বির প্রতিবাদে বিএনপি সহ চার দলীয় জোটের ডাকা সকাল সন্ধ্যা হরতাল এর ডাক দিলেও বুধবার কোন প্রকার মিটিং মিছিল করতে দেখা যায়নি বিএনপি সহ শরীক দল এর কোন নেতা কর্মীদের। এ দিকে জামায়তের কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের ঘটনায় রাজধানী ঢাকার কাকরাইলে পলিশের উপর জামায়াতে ইসলামীর কর্মীদের হামলার ঘটনায় পুলিশ হার্ড লাইনে থাকায় গ্রেফতারের ভয়ে কেউ মাঠে নামেনি বলে মন্তব্য করেছেন সাধারণ মানুষ।

0 Comments