সিবিএন:
বিশ্ব মুক্ত সফটওয়ার দিবস উপলক্ষ্যে কক্সবাজারের অন্যতম সামাজিক ও প্রযুক্তি অভিমুখি সংগঠন স¦প্নের সিড়ির উদ্যোগ ১৭ ই সেপ্টেমর শনিবার বিকাল ৩টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হল Basics of OpenStreetMap & Mobile Programming on Android এর উপর এক বিশেষ সেমিনার । সেমিনারের প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মালেশিয়ায় অধ্যয়নরত ছাত্র সাজিদ জামান
খান। কক্সবাজারের মত পর্যটনবান্ধ্ব কোন অপরিচিত স্থানে গেলে কোন পর্যটক কিভাবে OpenStreetMap programme টি ব্যবহার করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে এবং সাধারন মানুষ কিভাবে মোবাইলের প্রোগামগুলো ব্যবহার করে নিত্য প্রয়োজনীয় অভাবগুলো মেটাতে পারবেন সে বিষয়ে আলোচনা করেন। তাছাড়া তিনি OpenStreetMap এ কিভাবে নতুন ম্যাপ সংযোজন করা যায় এবং Android প্রোগামিং সম্পর্কে ধারণা দেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদ কামাল তানিমের সভাপতিত্বে উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মো: আবু ইউছুফ, সাংগঠনিক সম্পাদক রাজীব বিশ্বাস, অর্থ ও ১নং কার্যকরী সদস্য রাজীব দেবদাশ, দপ্তর সম্পাদক মো: আরিফুর রহমান রাজু, প্রচার ও ক্রীড়া সম্পাদক আসিফ সাইফুল আবীর, সদস্য মো: আবু হাসান, সদস্য সাইফুল্লাহ সোহেল সহ ৫০জন তরুণ-তরুণী। কক্সবাজারের যুবক সমাজকে তথ্য প্রযুক্তির দিক দিয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আগামী মাসের আরও কয়েকটি কর্মশালা হাতে নেওয়া হয়েছে এবং কক্সবাজারে এসে কোন পর্যটক যাতে পথভুলে বিপদে না পড়ে সেজন্য Google map এ কক্সবাজারের সুপরিচিত জায়গাগুলো চিহ্নিতকরণের জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করছে।

0 Comments